বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় সেনা সদস্য দম্পতি ও বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ নিহত ৪
ঝিনাইদহে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় সেনা সদস্য দম্পতি এবং এক বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ মোট ৪ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার সকালে জেলার শৈলকুপা ও সদর উপজেলার বাইপাস সড়ক এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইলে দোকানে চা বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নড়াইলের কালিয়ায় দোকানে বাবার কাজে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বৈদ্যুতিক কেটলি মেরামত করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ত্রিশালে রড নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে লোহার রড নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার দয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুদি দোকানির মর্মান্তিক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজের মুদি দোকানে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।